সকালে পত্রিকায় দেখলাম news analysis : Hefazat's tough threat, soft program. RTNN.net লিখেছে : হেফাজতে ইসলামের বক্তব্য খুব দুর্বল। প্রথম আলো লিখেছে : ১৮ দলীয় জোটের আশা পূরণ হয়নি। অন্তত টানা দু'দিন হরতালসহ হেফাজতের অবস্থান গ্রহণ আশা করেছিলো তারা। আমার দেশ পত্রিকাটির উপলব্ধি অবশ্য ভিন্ন ছিলো, সম্পাদকীয়তে তারা পূর্বাপর এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে ফোকাস করে bigger picture দেখানোর চেষ্টা করেছে। ছবি : ৬-ই এপ্রিল ২০১৩, মতিঝিল শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের ঐতিহাসিক মহাসমাবেশ আমরা বাংলাদেশীরা একটি লজ্জাজনক কাজ করে ফেলেছি। অবশ্য আমাদের লাজ-লজ্জা কম কিনা; তা হলো -- যেকোনো বড় ধরণের মুভমেন্ট শুরু হবার আগেই তাকে তাহরির স্কয়ারের সাথে তুলনা করছি। এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। এমনকি ইসলামের বিরুদ্ধে কার্যতঃ যুদ্ধ ঘোষণাকারী শাহবাগ আন্দোলনকে ইসলামী জাগরণ তাহরির স্কয়ারের সাথে তুলনার ধৃষ্টতাও দেখানো হয়েছিলো। অবশ্য জনগণকে দোষ দিয়েই বা কী -- খোদ সরকারই এই ভয়ে কয়েকবার কেঁপে উঠেছে। মেয়াদের মাঝামাঝি সময়ে একবার খালেদা জিয়ার "চলো চলো ঢাকা চলো" কর্মসূচীকে কেন্দ্র কর...
At the end of my life, with just one breath left, if you come, I'll sit up and sing.