সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

গল্প লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শেষ চিহ্ণ

(গল্প) --> এইতো , সেদিন এরকমই বৃষ্টি হচ্ছিলো - এর চেয়েও বেশি। তখন সন্ধ্যা নেমেছে , তেরো তলা কমার্শিয়াল ভবনের অনেকগুলো ফ্লোরেই আলো নিভে গেছে , মানুষজন সব বের হয়ে গাড়িতে উঠছে , গাড়িগুলো চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে - আর ক্লাস শেষে বেরিয়ে আমরা দু’জন বৃষ্টিতে আটকা পড়ে শেডের নিচে দাঁড়িয়ে আছি। সেদিনটা আমার খুব মনে আছে - তুমুল বৃষ্টিতে দু - হাত দূরে থাকা মানুষ পর্যন্ত ঝাপসা হয়ে উঠছিলো , আর আমরা কিছুটা সময়ের জন্য চুপ হয়ে গিয়ে দু’জনেই রাস্তার উপর গুলশান লেকের উপচে পড়া পানির স্রোত দেখছিলাম। সেদিনই শেষবারের মত - নাহ , তোমাকে প্রথম থেকেই বলি।