সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

গান-গল্প লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

গানেতিহাস - ২

আমার গান শোনার স্মৃতি ছোটবেলা থেকে। তখন বাসায় রেকর্ডার ছিলো। সেটাতে ক্যাসেট লাগালেই বেশ গান শোনা যেতো ! ভাইয়া যা আনতো, তা-ই শোনা হতো। মাঝে মাঝে খালা-মামাদেরটা ধার করে এনে চালানো হতো। আমাদের রেকর্ডারটা বহু পুরনো ছিলো, কিন্তু ভালোই চলতো। আমার চেয়েও বয়স বেশি ছিলো সেটার। গান শোনা হতো মাইলস, এলআরবি, সোলস এবং আরো কিছু ব্যান্ডের গান। নাম মনে আসছে না। হাসান এর গানও শোনা হতো। সে তো এখন মিডিয়া থেকে উধাও। ইংলিশ গানও শোনা হলো সেই ক্যাসেটেই। প্রথম গান ছিলো মাইকেল জ্যাকসনের। এরপর থেকে যে কত গান চলেছে ! আবার আমি যখন ক্লাস 6-7 এ উঠলাম, ততদিনে ঐ রেকর্ডারটা ঘুম দিয়েছে, নিউজ শোনার জন্য একটা জিনিস কেনা হলো, যেটাকে বোধহয় ট্রানজিস্টর বলাই ভালো। সেখানে VOA Music Mix শুনতাম আমি, স্কুলে যাবার আগে। যাক, রেডিওর মাধ্যমে চার্ট টপার অনেক চমৎকার চমৎকার গান শোনা হতো। এখনও হয় নাকি ঐসব অনুষ্ঠান ? কে জানে ! হায়রে এসব কথা ভুলেই গিয়েছি ! এমনভাবে ভুলেছি যেনো জীবনটা মাত্র এই ২০১০ সাল থেকে শুরু হয়েছে। ভিডিও সং দেখলাম প্রথম নানাজীর কম্পিউটারে। সেসময় বাংলাদেশেই কম্পিউটার নতুন। টেক-প্রিয় নানার বদৌলতে কম্পিউটারের চ...

গানেতিহাস

অনেকদিন ব্লগ লেখা হচ্ছে না। আমি ব্যস্ত হয়ে পড়লাম নাকি আবার ? নিজেকে ব্যস্ত ভাবতে ইচ্ছা হয় না। মনে হয়, আমি যেনো কখনোই ব্যস্ত না হই। প্রতিদিনই যেনো ব্লগ লেখার জন্যে একটু করে সময় থেকে যায়। কিন্তু তা আর হয় না। সেই চার তারিখের পর, আজ রাত বারোটা দশে প্রোগ্রামিং বই আর আইডিই ক্লোজ করে ভাবলাম- ঘুমাতে যাবার আগে একটা গান শুনে যাই। প্রথমে প্লে করলাম Beethoven's Ode to Joy, তারপর প্লে করলাম 9th Symphony, তারপর দেখি B দিয়ে যত গানের তালিকায় আইয়ুব বাচ্চুর "বেলা শেষে" গানটা। এমনিতেই গান শোনা হয় না, তার 'পর আবার আইয়ুব বাচ্চু- যে কিনা আর এখনকার যুগের নয়- কিন্তু গানটা শুনতে শুনতে মনে হল- সাহস করে আরেকটু রাত জেগে একটা ব্লগ নাহয় লিখেই ফেলি !

পুরনো বদঅভ্যাস (এমাসের শেষ পোস্ট !)

এসো নীপবনে / ছায়াবিথী তলে এসো / করো স্নান নবধারা জলে / এসো নীপবনে / ছায়াবিথী তলে এসো / করো স্নান... ... যুঁথিমালা দলে এসো নীপবনে / ছায়াবিথী তলে এসো / গান শুনতে শুনতে ব্লগ লেখা আমার পুরনো বদঅভ্যাস। এই গানটা সেদিন হঠাৎই নেটে পেয়ে গেলাম। আসলে, কিছু গান আছে, যেগুলো মনের মধ্যে মাঝে মাঝে আপনা থেকে গেয়ে ওঠে, কিন্তু পিসিতে বসলে তােদর খোঁজার কথা মাথায় আসে না, কিংবা নেট থেকে নামানোর চিন্তা আসে না। এই গানটা আম্মু মাঝে মাঝে গাইত। এখন হয়ত আর খেয়ালে আসে না, তাই গায় না। ইরানে থাকতে নাকি ভাইয়া আম্মুকে বলত- "মমন, ছায়াবিথী তলে বেগু।" অর্থ হল- আম্মু, ছায়াবিথী তলে গানটা বলেন। :) এখন অবশ্য ভাইয়ার মুখের বুলি ইংলিশ হয়ে গিয়েছে :(