"নিজের মতো" বলে যে একটা ব্যাপার আছে, সেটা বুঝতেই আমার অনেক সময় লেগেছে। স্বকীয়তাকে চিনেছি আমি অনেক দেরীতে। আমরা ছয় ভাইবোন। প্লাস বাবা-মা -- এই আটজন মানুষ। প্রত্যেকেই "স্বকীয়তায়" ভরপুর। প্রত্যেকেই অপরের থেকে অনেক আলাদা। এর মাঝে ছোটবেলায়ই সেজাপুর তীব্র স্বকীয়তা প্রকাশ পেয়েছিলো। তার-ই বোধকরি সবচে' কমবয়েসে -- আর বাকিদের কথা অতটা মনে নেই, বলতে পারবো না। যীনাত ছোটবেলায় অনেকটা ভ্যাবলাকান্ত টাইপের ছিলো। কিন্তু পরে বুঝলাম যে সে আসলে অভিনয় করতো, ঐসময় বোকা সেজে থেকে আমার সাথে সাথে ঘুরে আমার যত কর্ম-অপকর্ম রেকর্ড করতো, যেনো পরে ব্ল্যাকমেইল করা যায়। এদিকে আমার আবার অনেকটা এয়ারপ্লেনের ব্ল্যাকবক্সের মতো অবস্থা -- পুরনো দিনের কিছু মনে থাকে না। সেই সুযোগে আমার নামে বানোয়াট গল্পও চালিয়ে দেয় সে। বাকি তিনজনও এক-একজন boss, কিন্তু সেকথা বলতে গেলে লেখা বড় হয়ে যাবে অনেক। আমি দেখাদেখি boss হতে চাইতাম ছোটবেলায়। কিন্তু "নকল করা" কাজটা আমাদের পারিবারিক-ঘৃন্য-বিষয়। সুতরাং, স্বকীয়তা তৈরী করতেই হলো -- উপায় ছিলো না আর। নইলে আমি বাকি ভাইবোনদের নকল করেই চাল...
At the end of my life, with just one breath left, if you come, I'll sit up and sing.